রাজশাহীতে প্রচণ্ড গরমে বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের বোয়ালিয়া থানার মেহেরচণ্ডী এলাকায় মারা যান তিনি। স্থানীয় লোকজন জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ ওই ব্যক্তি পথে পথে ঘুরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে ওই বৃদ্ধ মারা গেছেন। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে বোয়ালিয়া থানা-পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।