রাজশাহীতে প্রতিবন্ধীদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সেবামূলক ও অলাভজনক সংগঠন লিওনার্দ চেসিয়ার ডিজঅ্যাবিলিটি বাংলাদেশের (এলসিডিবি) আর্থিক সহায়তায় ও এসবিএমএসএসের আয়োজনে ১৫ দিনব্যাপী প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার শুরু হয়েছে। ওই দিন রাজশাহী নগরের মিয়াপাড়ায় কর্মশালার উদ্বোধনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শাহীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক হামিদা বেগম, মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সম্পাদক কল্পনা রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিএমএসএসের নির্বাহী পরিচালক নূর-এ-জান্নাত।