রাজশাহীতে প্রথমার বইমেলা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আজ শুক্রবার থেকে সাত দিনব্যাপী প্রথমা প্রকাশনের বইমেলা শুরু হচ্ছে। নগরের মিঞাপাড়ার সাধারণ গ্রন্থাগারে এ মেলার আয়োজন করা হয়েছে। আজ বিকেল চারটায় মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রথমার বইয়ের ওপর ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে।
মেলা চলাকালে প্রথমার রাজশাহী বিক্রয়কেন্দ্রেও (প্রথমা বইয়ের দুনিয়া, ২২ পৌরবিপণি, সোনাদীঘি মোড়, রাজশাহী) প্রথমার বইয়ের ওপরে ওই ছাড় পাওয়া যাবে।