রাজশাহীতে প্রথমার বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার থেকে প্রথমা প্রকাশনের বইমেলা শুরু হয়েছে। নগরের মিঞাপাড়া সাধারণ গ্রন্থাগারে বিকেলে এর উদ্বোধন করা হয়েছে। ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রথমার বই ৩০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক সাইফুদ্দীন চৌধুরী, দর্শন বিভাগের আনিসুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাজ্জাদ বকুল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল মতিন, নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদা সুলতানা, হেরিটেজ-রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহাবুব সিদ্দিকী, শাহ কৃষিতথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, বিশিষ্ট ধারাভাষ্যকার আবদুর রোকন, প্রথম আলোর পরামর্শক-গবেষণা ও আর্কাইভস লুৎফুল হক এবং প্রথমার কর্মকর্তা নিলাদ্রী ঘোষ।