রাজশাহীতে ফুটবল লিগ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ফুটবল লিগ চালুর দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
সমিতির সভাপতি মনিরুজ্জামান অভিযোগ করেন, রাজশাহীতে ফুটবল খেলা ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। অথচ আশির দশকে রাজশাহীর ফুটবল খেলোয়াড়দের পদচারণায় ঢাকার মাঠ ছিল সরগরম। এখন জেলা ক্রীড়া সংস্থার উদাসীনতায় রাজশাহীর ফুটবল মৃতপ্রায়। এখানে পাঁচ বছর ধরে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং দীর্ঘ ১০ বছর ধরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ আয়োজন করা হয়নি। পাঁচ বছর আগেও জেলা ফুটবল ফেডারেশন ফুটবল লিগ পরিচালনা করেছে। কিন্তু বর্তমানে কোনো লিগ আয়োজনের উদ্যোগ নেই।