রাজশাহীতে বসেছে পিঠামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত পিঠামেলায় দর্শনার্থীদের ভিড় l ছবি: প্রথম আলো
রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত পিঠামেলায় দর্শনার্থীদের ভিড় l ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের শাহমখদুম কলেজ মাঠে দুই দিনব্যাপী পিঠামেলার আয়োজন করেছে রাজশাহী মহিলা চেম্বার অব কমার্স। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন। তিনি বলেন, দেশে কত রকমের পিঠা হয়, এটা হয়তো অনেকেরই জানা নেই। পিঠার সঙ্গে সবাইকে পরিচিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই মেলার মাধ্যমে নারীরা তাঁদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। এগুলোতে প্রায় ১৫০ রকমের পিঠা পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে নকশি, কামরাঙা, ফুলঝুড়ি, পটল, বকুল, রস চিতাই, লাভ, গোলাপ, তিলা, ঝাল পাকোড়া, পাকোয়ান, আখিয়া, গোলাপসহ নানা রকমের পিঠা। প্রথম দিনেই মেলায় এসেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মী মাহাবুবা আক্তার।