রাজশাহীতে বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার নারিকেলবাড়িয়া এলাকায় গত বুধবার রাতে পালক বাবাকে গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করেছে একদল যুবক। এ ঘটনায় ওই রাতেই বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। অসুস্থ মেয়েটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে পালক বাবার সঙ্গে মহানগরের ভদ্রা এলাকা থেকে বাড়িতে ফেরার পথে একদল যুবক পথ আটকে মেয়েটিকে অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বাবার সামনেই তাকে হেনস্তা করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই যুবকেরা মেয়েটিকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায়। এ সময় পালক বাবা বাধা দিতে গেলে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ওই যুবকেরা মেয়েটিকে বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ওই রাতেই মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। একই রাতে ওই মামলায় মহানগরের মুশরইল এলাকার জাহাঙ্গীর আলম (২৭), স্বপন (২৮) ও আব্বাস আলী এবং কেচুয়াতৈল এলাকার আমিরুল ইসলাম (২৫), কালু ওরফে লিটন (২০) ও আবদুল হানিফকে (২৪) তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছেন।