রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যান হলার ও বাসশ্রমিকদের দ্বন্দ্বের কারণে গত শুক্রবার ও গতকাল শনিবার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের মধ্যস্থতায় উভয় পক্ষের বৈঠকের পর গতকাল শনিবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। হরতালের পরদিন থেকে এই ধর্মঘটের কারণে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী চৌধুরী বলেন, গতকালের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজশাহী রেলগেট থেকে ২৫টি হিউম্যান হলার নির্দিষ্ট সময় পর পর চলাচল করতে পারবে।জেলা মিশুক-সিএনজি (হিউম্যান হলার) মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বলেন, বৈঠকে তাঁরা মেয়রের প্রস্তাবে সম্মত হয়েছেন।