রাজশাহীতে বিএডিসির উপপরিচালককে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদাম থেকে ডিলাররা উপপরিচালকের (বীজ বিপণন) কাছ থেকে বোরো ধানের বীজ না নেওয়ার ব্যাপারে গতকাল বুধবার পর্যন্ত অটল ছিলেন। উপপরিচালকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে তাঁরা গত রোববার থেকে বীজ উত্তোলন বন্ধ রেখেছেন। ঢাকা থেকে একজন অতিরিক্ত মহাব্যবস্থাপক এসে গতকাল উপপরিচালককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। জানা গেছে, গতকাল থেকে বীজ বিতরণের দায়িত্ব যুগ্ম পরিচালকের ওপরে দেওয়া হয়েছে। এরপর থেকে ডিলাররা বীজ উত্তোলন শুরু করলেও উপপরিচালকের অপসারণের দাবি থেকে সরে আসেননি।