রাজশাহীতে বিএনসিসির ক্যাপসুল প্রশিক্ষণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১০ দিনব্যাপী ক্যাপসুল প্রশিক্ষণ ক্যাম্প গত মঙ্গলবার শেষ হয়েছে। মহাস্থান ব্যাটালিয়ন ক্যাডেটদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহাস্থান রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মেজর কবিরুল ইসলাম, রাজশাহী সরকারি মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন, ক্যাপ্টেন শেখ মো. রবিউল করিম, মো. মহসীন আলী, লে. মফিজুদ্দিন মোল্লা প্রমুখ। ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটরা সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেয়। ‘মাদককে না বলুন’—এ স্লোগানকে ধারণ করে ক্যাডেটরা ক্যাম্পের পাশের যুবসমাজকে সচেতন করেন ও নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ হন।ক্যাডেটদের নিজস্ব উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি হয়।