রাজশাহীতে বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল শনিবার তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার নগরের বিনোদপুরে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার-রাজশাহী (বিসিএসআইআর) প্রাঙ্গণে মেলা শুরু হয়।বৃহস্পতিবার মেলা উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। এতে রাজশাহীর বিভিন্ন স্কুল ও কলেজ, বিজ্ঞান ক্লাব এবং গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। মেলায় তাঁরা তাঁদের বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করেন। এতে প্রতিষ্ঠানগুলোর প্রায় ৪০টি স্টল স্থান পায়। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা ছিল।