ব্যবসায়ীকে নয় টুকরা: দুজনের ফাঁসির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে এক ব্যবসায়ীকে হত্যার পর নয় টুকরা করার দায়ে দুজনের ফাঁসির আদেশ হয়েছে। আজ রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন দোকানমালিক সারোয়ার হোসেন ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের এপ্রিলে আমিনুল হক নামের এক ব্যবসায়ীকে হত্যার পর লাশ নয় টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টাকালে পুলিশ সারোয়ার ও হাকিমকে গ্রেপ্তার করে। ব্যবসায়ী আমিনুল নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকাও দেন। এর মধ্যে সারোয়ারের বাড়ি থেকে পুলিশ প্রায় সাড়ে ১৯ লাখ টাকা উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। সারোয়ার ও হাকিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।