রাজশাহীতে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার ভানুকর গ্রামের এক ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। রাজশাহী নগরের একটি ব্যাংকে টাকা রাখার উদ্দেশ্যে বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। তাঁর নাম খলিলুর রহমান (৪২)।এ ঘটনায় তাঁর ছোট ভাই আতিকুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, খলিলুর রহমান বুধবার সকাল ১০টার দিকে ওয়ান ব্যাংকের রাজশাহী শাখায় জমা দেওয়ার জন্য বাড়ি থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে বের হয়ে যান। এরপর তিনি বাড়ি ফিরে আসেননি। আতিকুর রহমান ভাইয়ের খোঁজ করতে গিয়ে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরের একটি গ্যারেজে তাঁর মোটরসাইকেল পান।গ্যারেজের মালিক জামাল উদ্দিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে খলিলুর রহমান মোটরসাইকেল রেখে গেছেন। আর ফিরে আসেননি। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।