রাজশাহীতে ব্যাংক ডাকাতির চেষ্টা, সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গত বুধবার দিবাগত রাতে জনতা ব্যাংকে ডাকাতি করতে এসে সরঞ্জাম ফেলে পালিয়ে গেছে ডাকাত দল। ব্যাংকের আড়ানী শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছেন।
ব্যাংকের প্রহরী সাজেদুর রহমান জানান, ভোর তিনটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত দোতলার জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় শব্দ হলে তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি ডাকাতদের গুলি করার হুমকি দিয়ে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় তারা একটি খেলনা পিস্তল, একটি বড় ছোরা, একটি সাঁড়াসি, দুটি রশি, একটি মাত্তুল, কয়েক জোড়া স্যান্ডেলসহ ডাকাতির কাজে ব্যবহূত অন্যান্য সরঞ্জাম ফেলে রেখে যায়।
এদিকে ঘটনার পরপরই বাঘা থানার উপপরিদর্শক মাকসুদুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম উদ্ধার করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ওই ঘটনায় জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, সহকারী মহব্যবস্থাপক আকতারুজ্জামান, হাসান হাবিব ও নাসির উদ্দিন পরিদর্শন করেন।