রাজশাহীতে ব্রয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বিসিক শিল্পনগরের একটি অটোরাইস মিলের ব্রয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আমিনুল ইসলাম (৪০)। তিনি লালমনিরহাট জেলার আজিজমাড়িয়া গ্রামের আবদুল জলিলের ছেলে। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।শ্রমিকেরা জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজশাহীর বিসিক শিল্পনগরের হক অটো রাইস মিলে ধান সেদ্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করেই মিলের ব্রয়লারের বিস্ফোরণ ঘটে। এতে মিলের টারবাইন ভেঙে এর নিচে চাপা পড়েন আমিনুল ইসলাম ও আবদুর রাজ্জাক।বিস্ফোরিত ব্রয়লার থেকে গরম ধান এসে পড়ে তাঁদের শরীরে। এতে তাঁরা মারাত্মক আহত হন। পরে অন্য শ্রমিকেরা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল শনিবার ভোরে আমিনুল ইসলামের মৃত্যু হয়।