রাজশাহীতে ভেজাল জুস কারখানার সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল জুস কারখানার সন্ধান পেয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভেজাল কারখানাটি থেকে প্রায় এক হাজার ২০০ জুসের প্যাকেটসহ জুস তৈরির সরঞ্জামাদি জব্দ করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, রমজান মাস সামনে রেখে ব্যবসা করার উদ্দেশ্যে মির্জাপুর এলাকার হাসিবুল হাসান (৩৫) ও তাঁর মা রজুফা বেওয়া গরম পানির সঙ্গে স্যাকারিন মিশিয়ে টেস্টি অরেঞ্জ জুস নামে একটি পানীয় বোতলজাত করছিলেন, যা স্বাস্থ্যসম্মত নয়। তাঁরা সেখান থেকে মা ও ছেলেকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা করেছেন।