রাজশাহীতে মহানগর জামায়াতের নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত দুই দিনে মহানগর জামায়াতের (পশ্চিমাঞ্চল) আমির আমিনুল ইসলামসহ (৫০) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া অন্য চারজন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। তাঁরা হলেন: ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক নূরুজ্জামান (২০), কর্মী হাবিবুর রহমান (২০), সানাউল্লাহ (১৮) ও নাহিদ আক্তার (২০)।গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। আমিনুলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।