রাজশাহীতে যাত্রা শুরু করল ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাজশাহী ওয়াসা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এম খায়রুজ্জামান লিটন নগরের সপুরার আহম্মদনগরে ওয়াসার অস্থায়ী কার্যালয়ে এর উদ্বোধন করেন।রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান পরিষদ আজ থেকে ৫০ বছর পরের চাহিদার কথা বিবেচনা করে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে। ওয়াসা স্থাপন এরই একটি অংশ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহিন আক্তার। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, ওয়াসার নির্বাহী প্রকৌশলী পারভেজ মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিসেস আখতার জাহান, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাতীয় পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক জোহা সরকার, মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা কমান্ডার সাইদুর রহমান, আবুল বাশার, রাসিকের পানি ও বিদ্যুতের স্থায়ী কমিটির সভাপতি বেলাল আহমেদ।