রাজশাহীতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে একটি নির্মাণাধীন বাড়িতে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই বাড়ি থেকে পালানোর সময় চারজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। যে চারজনকে আটক করা হয়েছে, তাঁদের একজনের নাম আবুল হোসেন।