রাজশাহীতে রান্না প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিন্ন স্বাদের ভিন্ন রান্না’ স্লোগানে রাজশাহীতে অনুষ্ঠিত হলো নারীদের রান্না প্রতিযোগিতা। রাজশাহী ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরাম গতকাল শনিবার নগরের নাননিং কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করে।
হাঁসের মাংস, ভুনা খিচুড়ি ও লুচি রান্নার এই প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বি কে দাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদা পারভীন, নারী উদ্যোক্তা জায়তুনা খাতুন ও রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক সেকেন্দার আলী।
ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরামের সভাপতি রোজেটি নাজনীনের পরিচালনায় এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুশরাৎ জাহান ও ফারহানা আক্তার।