রাজশাহীতে লেখক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো যাই, হাতে হাত রাখি কথায় কথায় জীবন আঁকি’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার রাজশাহী কলেজ মিলনায়তনে জ্যোতি সাহিত্য পরিবার তৃতীয় লেখক সম্মেলন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
জাতীয় পতাকা ও জ্যোতি পরিবারের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসান আজিজুল হক।
অনুষ্ঠানের প্রথম পর্বে জ্যোতি সাহিত্য পরিবারের পরিচালক কবি তামিজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কবি অনীক মাহমুদ, অধ্যাপক গোলাম কবির, কবি আরিফুল হক কুমার ও মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত বক্তব্য দেন জ্যোতি সাহিত্য পরিবারের সদস্যসচিব কবি মুকুল কেশরী।
আলোচনা শেষে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন কবি আরিফুল হক কুমার, লোকমান হোসেন, রেবেকা আসাদ, জি এম হারূন, নওশাদ আলী ও জাহ্নবী জাইমা।
দ্বিতীয় পর্বে শুরু হয় উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা।