প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে শিক্ষক-কর্মচারী সমাবেশ হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী আদালত চত্বরে এ সমাবেশ কর্মসূচি পালন করে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রাজকুমার সরকার, আবদুল বারি, আবদুর রাজ্জাক, আমিনুর রহমান, আলমগীর মো. আবদুল মালেক, নুরুল ইসলাম, মুজিবুর রহমান, শাহাবুদ্দিন, আবদুল মুমিন প্রমুখ। এ ছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষকনেতারা বলেন, ‘আমরা শিক্ষক হয়েও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।