রাজশাহীতে শিবির নেতা গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরের বিনোদপুর অঞ্চলের শিবিরের সভাপতি গোলাম মওলাকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গোলাম মওলা ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনের রগ কাটা মামলার আসামি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পরে আরেক শিবিরের কর্মী হারুনুর রশীদকে (২৭) গ্রেপ্তার ও তাঁর কাছ থেকেও অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে নগরের বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে গোলাম মওলাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি গুলি, দুটি চায়নিজ কুড়াল, কম্পিউটারের একটি সিপিইউ, ১০০টি লিফলেট, ৪৫টি জীবনবৃত্তান্তসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে থানায় দুটি মামলা হয়েছে।