রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সড়ক অবরোধে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিবিরের কর্মীরা। ছবি: শহীদুল হক।
রাজশাহীতে সড়ক অবরোধে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিবিরের কর্মীরা। ছবি: শহীদুল হক।

রাজশাহীতে সকালে হরতালের সমর্থনে সড়ক অবরোধ করলে শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া মতিহার থানার মাহেন্দ্রা বাইপাসে খড়বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেন শিবিরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। তাঁরা আলিফ লাম মিম ইটভাটার সামনে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ছয়টার দিকে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দিতে চাইলে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

নগরের বিজিবি গেটসংলগ্ন এলাকায় শিবিরের কর্মীরা গাছের ডালপালায় আগুন দিয়ে সড়ক অবরোধ করেন । ছবি শহীদুল হক
নগরের বিজিবি গেটসংলগ্ন এলাকায় শিবিরের কর্মীরা গাছের ডালপালায় আগুন দিয়ে সড়ক অবরোধ করেন । ছবি শহীদুল হক

একই সময়ে মতিহার থানার মাহেন্দ্রা বাইপাসে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেন শিবিরের কর্মীরা। পরে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভান।
সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের কর্মীরা নগরের আরডিএ মার্কেটের পশ্চিম পাশের রাস্তা দিয়ে একটি মিছিল নিয়ে সাহেববাজার রাস্তায় যান। এ সময় নগরের জিরোপয়েন্ট থেকে পুলিশ এগোতে থাকলে তাঁরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এদিকে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে রাজশাহীতে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও হালকা যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পবার হরিয়ান বাইপাসে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেন শিবিরের কর্মীরা। ছবি: শহীদুল হক
পবার হরিয়ান বাইপাসে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেন শিবিরের কর্মীরা। ছবি: শহীদুল হক
রাজশাহীর পবার খড়খড়ি বাইপাসে শিবিরের কর্মীরা একটি মিশুক ভাঙচুর করেন। ছবি: শহীদুল হক
রাজশাহীর পবার খড়খড়ি বাইপাসে শিবিরের কর্মীরা একটি মিশুক ভাঙচুর করেন। ছবি: শহীদুল হক
পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন শিবিরের এক কর্মী। ছবি: শহীদুল হক
পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন শিবিরের এক কর্মী। ছবি: শহীদুল হক