রাজশাহীতে শিবিরের ১১ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছাত্রশিবিরের ১১ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, মতিহার থানার পুলিশ নগরের কাপাশিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ছয়জন কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: রবিউল ইসলাম, তৌহিদুজ্জামান, খয়রাফ হোসেন, হুমায়ন কবির, শামসুল ইসলাম ও রেজাউল করিম।এদিকে বোয়ালিয়া থানার পুলিশ নগরের খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামান, শরিফুল ইসলাম, মুরাদ হোসেন ও আলী আবদুল্লাহ নামের চারজন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। এ ছাড়া রাজপাড়া থানার পুলিশ নগরের কাশিয়াডাঙ্গা সিটি গেট এলাকা থেকে মামুনুর রশিদ নামের অপর একজন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।এর আগে বিভিন্ন মামলায় এই শিবিরকর্মীদের গ্রেপ্তার দেখানো হয়। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওই তিন থানার কর্মকর্তারা জানিয়েছেন।