রাজশাহীতে শিবিরের ১৬ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্রাবাস ও রাস্তা থেকে গত বৃহস্পতিবার রাতে শিবিরের ১৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, তবিবুর রহমান, আসাদুজ্জামান, শাহাদত হোসেন, আবদুস সালাম, আমজাদ হোসেন, নূরুল হুদা, জোবায়ের আলম, সালাউদ্দিন ও আবদুল্লাহকে বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন: শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, আবদুল জব্বার, রেজাউল করিম, ইয়ারুল ইসলাম, হাবিব সরকার ও শামীম সরকার।সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিপোতে একটি বাসে আগুন লাগে। এ ঘটনায় মতিহার থানায় মামলা করা হয়।