রাজশাহীতে শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজশাহী নগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গতকাল মঙ্গলবার পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বেলা দেড়টার দিকে হঠাৎ একদল লোক এসে সহকারী শিক্ষক মাসুম বিল্লাহকে (২৭) মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন, মাসুম তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মায়ের কাছে এ অভিযোগ করে। বিষয়টি গ্রামে জানাজানি হলে ক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে এসে মাসুমের ওপর হামলা চালান।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা মাসুম বিল্লাহকে তাঁদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।