রাজশাহীতে সওজের উচ্ছেদ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের নির্দেশে রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শহরের শালবাগান এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে। গতকাল রোববার ৫৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ এই অভিযান পরিচালনা করেন।
সওজের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, উচ্চ আদালতের একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে মাস খানেক আগে তাঁদের হাতে পৌঁছায়। এতে রাস্তার ধারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের নিজস্ব বিভাগ থেকেও এ উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। প্রতি মাসেই তাঁরা উচ্ছেদ অভিযান চালাবেন। গতকাল প্রথম দিনে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে শালবাগান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।