রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২০ যাত্রী। নিহত যাত্রীর নাম নেকিনা বেগম (৫০)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার খঁজিপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
এ ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, গতকাল খঁজিপুর গ্রামের লোকজন ভটভটিতে করে নওগাঁয় যাচ্ছিল। মোহনপুরের কেশরহাট ডিগ্রি কলেজের সামনে নওগাঁগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ভটভটির যাত্রী নেকিনা নিহত হন। আহত হয় শিশুসহ প্রায় ২০ যাত্রী।