রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোরে বাস চাপায় আজ বুধবার সকালে গৌতম কুমার (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পারিশা দুর্গাপুর গ্রামে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ সকাল নয়টার দিকে গৌতম কুমার সাইকেলে করে রাজশাহী-চৌবাড়িয়া সড়কের সাধুর মোড়ে যাচ্ছিলেন। পাশের রাস্তা থেকে মোড়ে উঠার সময় রাজশাহীগামী একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন কামারগা বাজারে বাসটি আটক করে ভাঙচুর করে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যান।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত গৌতম ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ছিলেন।