রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে বাসের ধাক্কায় গতকাল শনিবার মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন আক্তারুজ্জামান শাহীন (২৮) ও তাঁর স্ত্রী রানী খাতুন (২৪)।
নিহত আক্তারুজ্জামান রাজশাহী মহানগরের মতিহার থানাধীন মির্জাপুর এলাকার আবদুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আক্তারুজ্জামান তাঁর শ্বশুরবাড়ি রাজশাহীর বাগমারার তাহেরপুর থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিকেল পৌনে চারটার দিকে বেলপুকুর এলাকায় নাটোরগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুঠিয়ার বানেশ্বর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আওয়াল প্রথম আলোকে জানান, এ দম্পতির লাশ স্বজনদের কাছে গতকাল সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে।