রাজশাহীতে সহকারী কমিশনারের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ সরফরাজ। ছবি সংগৃহীত
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ সরফরাজ। ছবি সংগৃহীত

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ সরফরাজের ঝুলন্ত লাশ আজ শনিবার উদ্ধার করা হয়েছে। তিনি রাজপাড়া থানার তদারককারী কর্মকর্তা ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সাব্বির আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তিনি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন সাব্বির। তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ আছে। ওই কক্ষে ঢোকার আর কোনো রাস্তা না থাকলে এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না গেলে এটাকে আত্মহত্যা বলা যাবে।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, সাব্বির বিবাহিত। তাঁর একটি ছেলে আছে। তিনি পরিবার নিয়ে রাজশাহী শহরের বাসায় থাকতেন। গতকাল শুক্রবার রাতে তাঁর ডিউটি ছিল। ডিউটি শেষে তিনি পুলিশ অফিসার্স মেসে যান।

রাজশাহী শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন সাব্বির। ছবি: প্রথম আলো
রাজশাহী শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন সাব্বির। ছবি: প্রথম আলো