রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসকেরা।

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে রোগীর অভিভাবকদের শিক্ষানবিশ চিকিৎসকেরা মারধর করছেন—এ খবর পেয়ে কয়েকজন সাংবাদিক রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান। সাংবাদিকেরা হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়। সাংবাদিকেরা ভেতরে ঢুকলে তাঁদের ওপর হামলা চালান ওই চিকিৎসকেরা। এতে রাজশাহীর চ্যানেল টোয়েন্টিফোরের রায়হান, যমুনা টিভির রাসেল, এটিএন নিউজের রুবেলসহ কমপক্ষে ছয়জন সাংবাদিক আহত হন। এ সময় সাংবাদিকদের পাঁচটি ক্যামেরাও ভেঙে ফেলা হয়।

সাংবাদিকদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান বলেন, ‘পরে কথা বলব।’