রাজশাহীতে সাংবাদিকদের লক্ষ্য করে শিবিরের বোমা, আহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল রোববার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা সাংবাদিকদের লক্ষ্য করে হাতবোমা ছুড়েছেন। এতে স্থানীয় একটি দৈনিক পত্রিকার আলোকচিত্রী আহত হয়েছেন। এ হামলার প্রতিবাদে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা জামায়াত-শিবিরের সব কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কাদিরগঞ্জ এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাত সাড়ে আটটার দিকে মিছিল বের করেন। পরে তাঁরা নগর ভবনের পশ্চিম পাশে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় কর্মীরা সাংবাদিকদের লক্ষ্য করে একটি হাতবোমা ছুড়ে মারেন। বোমাটি বিস্ফোরিত হলে স্থানীয় দৈনিক সানশাইন-এর আলোকচিত্রী সামাদ খান পায়ে আঘাত পান।