রাজশাহীতে সিআরপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় এর উদ্বোধন করা হয়। জমিদাতার নামানুসারে এর নামকরণ করা হয়েছে ‘আফসার হোসেন সিআরপি কেন্দ্র’। ২০১৩ সালের জুলাই থেকে রাজশাহীতে এর কার্যক্রম শুরু হয়। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলেরি এ টেইলর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মোমেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম প্রমুখ।