রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ইমরান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আফজাল হোসেন এ রায় দেন। রায়ে একই সঙ্গে আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন। তাঁরা হলেন অহিদুল ইসলাম, কোহিনুর বেগম, সোহেল রানা ও রেহেনা বেগম।