রাজশাহীতে স্থানীয় কুস্তি প্রতিযোগিতা
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা কুস্তি সমিতির পরিচালনায় রাজশাহী জেলা ব্যায়ামাগারে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে৷ এতে ১২টি ক্লাবের ১১০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন।
গতকাল বুধবার উদ্বোধনী দিনে পাঁচটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগে ২০ কেজির নিচের ওজন শ্রেণীতে সৌরভ, সজল বিশ্বাস, আকাশ ও আবদুল আলিম; ২৫ কেজির নিচের ওজন শ্রেণীতে মোস্তাকিন, সাব্বির হোসেন, ইমন ও সজীব; ৩০ কেজির নিচের ওজন শ্রেণীতে মাইকেল, আশিক, আকাশ ও পারভেজ; ৩৫ কেজির নিচের ওজন শ্রেণীতে বিজয় মোড়ল, আদিল ও ছানা এবং ৮৪ কেজির ওপরের ওজন শ্রেণীতে পারভেজ হোসেন ও রাসেল যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন। যে ইভেন্টে চারজন করে প্রতিযোগী জয়লাভ করেছেন, তাঁদের শেষের দুজন েব্রাঞ্জ পদক পেয়েছেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা কুস্তি সমিতির সভাপতি সেলিম শেখ।