রাজশাহীতে স্বজনের যুগপূর্তি উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’-এর যুগপূর্তি উৎসব গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোটেল পেনিনসুলার ১০ বছর পূর্তি: চট্টগ্রামে সেবার ১০ বছর পূর্ণ করল চার তারকা হোটেল পেনিনসুলা। ভবিষ্যতেও সেবার মান অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম বিমানবন্দরের কাছাকাছি একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বর্ষপূর্তি উপলক্ষে গতকাল পেনিনসুলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা আরশাদ, মহাব্যবস্থাপক মুস্তাক লুহার উপস্থিত ছিলেন।