রাজশাহীতে স্বাচিপের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গতকাল রাজশাহীতে প্যানেল পরিচিতি সভার আয়োজন করে।রাজশাহী মেডিকেল কলেজের কায়সার মেমোরিয়াল মিলনায়তনে এ নির্বাচনী প্রচারণা করা হয়। নির্বাচনে অংশ নেওয়া মাহমুদ হাসান-ইকবাল আর্সলান পরিষদের পক্ষে সভার আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ এস আর তরফদারের সভাপতিত্বে এ পরিচিতি সভায় উপস্থিত ছিলেন প্যানেলের সভাপতি পদপ্রার্থী মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইকবাল আর্সলান, সহসভাপতি প্রার্থী তবিবুর রহমান শেখসহ স্বাচিপের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।