রাজশাহীতে হিজড়া ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা না পেয়ে একদল হিজড়া গত সোমবার রাজশাহী নগরের একটি বাসায় হামলা চালিয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়।পুলিশ জানায়, ‘নগরের রানীবাজার এলাকার সেকেন্দার আলী নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ওই বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে। এ নিয়ে একপর্যায়ে স্থানীয় লোকজনের সঙ্গে হিজড়াদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে ছয়জন হিজড়াকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার সহসম্পাদিকা মোহনা বলেন, ‘টাকা চাওয়ায় বাড়ির লোকজন আমাদের সদস্যদের ওপর হামলা করে। এতে সুরাইয়া, সেলিনা, হীরা, পদ্মা ও বকুল আহত হয়।’