রাজশাহীতে হিমাগারের ভাড়া বাড়াতে মাইকিং
রাজশাহীতে মালিকেরা হিমাগারে প্রতি বস্তা আলুর ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করার ঘোষণা দিয়েছেন। তঁারা শহরে মাইকিং করে এ ঘোষণা দিচ্ছেন। এতে আলুচাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে ১৯টি হিমাগার আছে। এই হিমাগার মালিকদের একটি সমিতি রয়েছে। তঁারা সমিতির পক্ষ থেকে হিমাগারের ভাড়া নির্ধারণ করে থাকেন। কয়েক দিন ধরে ভাড়া বাড়ানোর বিষয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে।চাষিরা জানান, ৮৫ কেজি ওজনের এক বস্তা আলু হিমাগারে রাখলে পঁাচ-ছয় কেজি করে কমে যায়। গত বছর হিমাগারে প্রতি বস্তা আলু সংরক্ষণে মোট খরচ ছিল ৪৭৫ টাকা। এবার হিমাগার সমিতির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বস্তাপ্রতি আলুর ভাড়া ৩৫০ টাকা দিতে হবে। এতে এক বস্তা আলু সংরক্ষণে মোট খরচ পড়বে ৫২৫ টাকা। আর প্রতি কেজি আলু সংরক্ষণে খরচ পড়ে যাবে সোয়া ছয় টাকা। রাজশাহী হিমাগার মালিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী বলেন, গত বছরের চেয়ে বিদু্যৎ ও শ্রমিকের খরচ প্রায় দ্বিগুণ বেড়েছে। তা ছাড়া নিরবচ্ছিন্ন বিদু্যৎ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিদুৎ না থাকলে এক ঘণ্টা জেনারেটর চালাতে তঁাদের ১৪ হাজার টাকা খরচ হয়। এসব বিষয় চিন্তা করে সমিতি সদ্ধিান্ত নিয়ে বস্তাপ্রতি আলুর ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করেছে।