রাজশাহীতে ২০০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে প্রথম আলো ট্রাস্ট ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো
রাজশাহীতে প্রথম আলো ট্রাস্ট ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্ট ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে গতকাল শনিবার নগরের শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে দুস্থ শীতার্ত মানুষদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বিকেলে আনুষ্ঠানিকভাবে একে একে ২০০ জনের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, পরিচালক সেকেন্দার আলী, সাবেক পরিচালক এম শরীফ, ব্যবসায়ী নেতা নিজাম উদ্দিন, আইনজীবী এন্তাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁরা এই উদ্যোগ হাতে নেওয়ায় প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুস্থ ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সহৃদয় বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানান।
সেতারা বেওয়া (৭০) নগরের বড়বন গ্রাম থেকে এসেছিলেন। কম্বল হাতে পেয়ে তিনি বেজায় খুশি। সেতারা বেওয়া সন্তোষ প্রকাশ করে বলেন, এত দিন কাঁথা গায়ে দিয়ে শীতে ঠকঠক করে কাঁপতেন তিনি। শীত মৌসুমে অনেক দুর্ভোগ তাঁকে পোহাতে হয়েছে। এখন থেকে কম্বল গায়ে দিয়ে তিনি আরামে ঘুমাতে পারবেন।