রাজশাহীতে ২২ করদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন, সেবা ও ব্যবসা—এই তিন খাতে রাজশাহী বিভাগের ২২ জন শ্রেষ্ঠ মূসকদাতাকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়েছে। রাজশাহীতে জাতীয় মূসক (মূল্য সংযোজন কর) দিবস ও জাতীয় মূসক সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার ওই সম্মাননা দেওয়া হয়।
মূসক দিবস ও মূসক সপ্তাহ ১০-১৬ জুলাই উপলক্ষে গতকাল রাজশাহীতে শোভাযাত্রা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎপাদন খাতে সপুরা সিল্ক মিলস লি., সেবা খাতে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার ও ব্যবসায়ে ওমর আলীকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
মতববিনিময় সভায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ফারজানা আফরোজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী।
মতবিনিময় সভার আগে নগরের আলুপট্টি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।