রাজশাহীতে ৩০টি ককটেল ও গান পাউডার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শনিবার যাত্রীবাহী একটি বাস থেকে ৩০টি ককটেল ও চার কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।
র‌্যাব-৫-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর শফিক জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে বিস্ফোরক দ্রব্য আসছে। সন্ধ্যায় র‌্যাবের একটি দল নগরের বহরামপুর বাইপাস মোড়ে অবস্থান নেয়। দলটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এপি পরিবহনে তল্লাশি চালিয়ে ৩০টি ককটেল ও চার কেজি গান পাউডারভর্তি দুটি ব্যাগ উদ্ধার করে।