চতুর্থ বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ৫৫ জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। রাজশাহী বিভাগ থেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর এ ক্যাটাগরিতে আটজন, নবম ও দশম শ্রেণীর বি ক্যাটাগরিতে ২৫ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর সি ক্যাটাগরিতে ২২ জন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অলিম্পিয়াডে বগুড়া, পাবনা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার ১২টি কলেজ এবং ১৫টি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্থানীয়ভাবে প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ক্লাব।
সকাল নয়টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ের সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ শামস বিন তারিক। অলিম্পিয়াডের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন অপর সমন্বয়কারী ও একই বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সদস্য আহমেদ মাকসুদ। শুভেচ্ছা বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট আরিফুর রহমান।
সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর মুক্ত আলোচনা পর্ব এবং পদার্থবিজ্ঞান-সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পদার্থবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমিরেটাস অধ্যাপক অরুণ কুমার বসাক। এ ছাড়া উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি সোমনাথ ভট্টাচার্য ও অধ্যাপক সালেহ্ হাসান নকীবএবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজাউল ইসলাম এবং
জাতীয় অলিম্পিয়াড থেকে নির্বাচিত পাঁচজন কাজাখস্তানে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।