রাজশাহীতে ৬৪ ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর নয়টি উপজেলার ৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৬৪টির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ইউপিগুলোয় আগামী ৯ জুন থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে ৪ জুলাই পর্যন্ত। গতকাল সোমবার বিকেলে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ মুসা এ তফসিল ঘোষণা করেন।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আইনি জটিলতার কারণে আপাতত সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এগুলো হলো: বাঘা উপজেলার পাকুড়িয়া, গড়গড়ি, বাজুবাঘা ও মণিগ্রাম এবং পুঠিয়া উপজেলার পুঠিয়া, বানেশ্বর ও জিউপাড়া ইউপি।ঘোষিত তফসিল অনুযায়ী, গোদাগাড়ী উপজেলার ইউপিগুলোয় ৯ জুন ভোট গ্রহণ হবে। সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ মে। তানোর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, ভোট গ্রহণ ১১ জুন। বাগমারা উপজেলায় প্রথম পর্যায়ে আটটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে, ভোট গ্রহণ ১৪ জুন। দ্বিতীয় পর্যায়ে অপর আটটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ মে, ভোট গ্রহণ ১৮ জুন। মোহনপুর উপজেলার ইউপিগুলোয় ভোট হবে ২০ জুন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে।