রাজশাহীতে ৬৫টি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বিনোদপুর এলাকায় ৬৫টি ককটেল ও পাঁচ কেজি গানপাউডার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে যৌথ বাহিনী জানিয়েছে।
আজ সোমবার ভোরে র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ওই অভিযান পরিচালনা করে।
রাজশাহীর র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নগরের বিনোদপুরের মণ্ডলের মোড়ে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৬৫টি ককটেল ও পাঁচ কেজি গানপাউডার পাওয়া যায়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যৌথ বাহিনী ভোররাতে নগরের ডাশমারি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীসহ চারজনকে আটক করে।