রাজশাহীতে ‘কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম’ অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের উদ্যোগে রাজশাহীতে গত বৃহস্পতিবার ‘কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে। নগরের কাশিয়াডাঙ্গা কলেজে এ কার্যক্রমের আয়োজন করা হয়। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম এবং রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন সোয়াইন ফ্লু ভাইরাস প্রতিরোধের H1, N1 ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সঙ্গে আরও ২০০ জন স্বাস্থ্যকর্মীকে এ ভ্যাকসিন দেওয়া হয়। সকাল ১০টায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ৩০ জনের চিকিৎসক দল অসুস্থ দেড় হাজার কিষান-কিষানিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন এবং ওষুধ বিতরণ করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সরদার এ নাঈম বলেন, রাজশাহীতে ‘কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম’-এর মধ্য দিয়ে রাজশাহীবাসীর কাছে আমাদের দায়বদ্ধতা বাড়া। আলোচনায় আরও অংশ নেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের পরিচালক এস এম শহীদুল্লাহ, হূদরোগ-বিশেষজ্ঞ এম এ বাকী, চিকিৎসক মোহিত কামাল, সামিনা হক চৌধুরী, এস এম বাকী বিল্লাহ, মর্তুজা আলী প্রমুখ।