রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' শিবিরকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত শাহাদতের পাশে পড়ে রয়েছে একটি পিস্তল। ছবি: প্রথম আলো
নিহত শাহাদতের পাশে পড়ে রয়েছে একটি পিস্তল। ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের বিনোদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদত হোসেন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত শাহাদত শিবিরকর্মী ছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মাদ মানু।র্যাব-৫ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিনোদপুরে বাংলাদেশ বেতার রাজশাহীর সম্প্রচার কেন্দ্রের মাঠে সাত-আটজন শিবিরকর্মী বৈঠক করছিলেন। তাঁরা পরের দিনের (আজ) হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন খবরের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় শিবিরকর্মীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শিবিরকর্মীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে র্যাব শাহাদতকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি গুলিসহ একটি ম্যাগজিন, ছয়টি ককটেল ও তিন বোতল পেট্রল উদ্ধার করা হয়।রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশিত কুমার ঘোষ জানান, নিহত শিবিরকর্মীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।