রাজশাহীতে ‘রাগনিশি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের খ্যাতনামা উচ্চাঙ্গসংগীতশিল্পীদের নিয়ে রাজশাহীর উচ্চাঙ্গসংগীতের প্রচারমূলক সংগঠন কলাসঙ্গমের উদ্যোগে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল সাতটা পর্যন্ত ‘রাগনিশি’ নামের উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলাসঙ্গমের সভাপতি সফিকুন্নবী সামাদীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠান শুরু হয়। এরপর রাতের বিভিন্ন প্রহরের সঙ্গে সমন্বয় করে গতকাল সকাল সাতটা পর্যন্ত টানা উচ্চাঙ্গসংগীত পরিবেশন করা হয়। রাজশাহীর উচ্চাঙ্গসংগীতের অনুরাগীরা অনুষ্ঠানের বিভিন্ন পর্বে করতালি দিয়ে শিল্পীদের অভিনন্দিত করেন। প্রতিটি পর্বে শিল্পী মঞ্চে আসন গ্রহণ করার সময় শিল্পী ও যন্ত্রশিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।